গাড়ি ধোয়ার সময় যে ৫টা ভুল আপনি প্রতিদিন করছেন

গাড়ি ধোয়ার সময় যে ৫টা ভুল আপনি প্রতিদিন করছেন

গাড়ি ধোয়ার সময় যে ৫টা ভুল আপনি প্রতিদিন করছেন

গত সপ্তাহে একজন customer আমাদের inbox-এ message পাঠিয়েছিলেন। লিখেছিলেন — “ভাই, গাড়ি কিনলাম মাত্র ৬ মাস হলো। এরইমধ্যে পেইন্টে আঁচড়ের মতো দাগ পড়ে গেছে। ধুলো পড়েনি, accident-ও হয়নি। তাহলে এই দাগ আসলো কোথা থেকে?”

দাগটা এসেছিল তাঁর নিজের হাত থেকেই — প্রতিবার গাড়ি ধোয়ার সময়। আজকে সেই ৫টা ভুল বলবো — এবং সঠিক পদ্ধতিটাও।

ভুল ১: গাড়ি মোছার সময় গোল গোল করে ঘোরানো

গাড়ির body-তে towel বা কাপড় দিয়ে গোলাকারে ঘষলে Swirl Marks তৈরি হয়। এই microscopic scratch গুলো সরাসরি আলোতে দেখা যায় না, কিন্তু গাড়ির gloss নষ্ট করে দেয়। সঠিক পদ্ধতি হলো — সবসময় উপর থেকে নিচে, একটাই direction-এ মোছা।

ভুল ২: চুল ধোয়ার শ্যাম্পু বা কাপড় কাচার সাবান ব্যবহার করা

চুলের শ্যাম্পু বা কাপড়ের detergent-এ যে chemicals থাকে, সেগুলো গাড়ির paint এবং protective wax layer নষ্ট করে দেয়। গাড়ির জন্য দরকার pH-balanced, automotive grade formula — যেমন Snow Foam। এটি ঘন foam তৈরি করে loose dirt সরিয়ে দেয় surface-এ touch না করেই।

ভুল ৩: Wheel আগে না পরে ধোয়া

Wheel-এর brake dust আর ময়লা পানির সাথে ছিটকে পরিষ্কার body-তে লেগে যায়। সঠিক order হলো — প্রথমে wheel, তারপর body। সবসময়।

ভুল ৪: Loose Dust না সরিয়ে সরাসরি মোছা শুরু করা

গাড়িতে ধুলো আর বালির কণা লেগে থাকলে সরাসরি towel দিয়ে মুছলে ওই বালির কণাগুলোই sandpaper-এর মতো কাজ করে। সঠিক পদ্ধতি — আগে পানি দিয়ে rinse, তারপর foam, তারপর মোছা।

ভুল ৫: ধোয়ার পরে দ্রুত dry না করা

গাড়ি ধোয়ার পরে রোদে বা বাতাসে naturally dry হতে দিলে water spots তৈরি হয়। ধোয়ার সাথে সাথে Extra Thick Drying Towel দিয়ে পুরো গাড়ি মুছে ফেলুন। এই একটা কাজই অনেক পরবর্তী সমস্যা থেকে বাঁচিয়ে দেবে।

এই ৫টা ভুল এড়াতে পারলে

আপনার গাড়ির paint আরও বছরখানেক বেশি ভালো থাকবে। আলাদা করে detailing-এ টাকা খরচ করতে হবে না।

Snow Foam 500ml এবং Extra Thick Drying Towel TF10 একসাথে পাবেন getrsa.com-এ।